প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে আফসিন জান্নাত আরিয়ানা অংশ নিবেন


প্রকাশের সময় : জানুয়ারি ১৬, ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ / ১৮
প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে আফসিন জান্নাত আরিয়ানা অংশ নিবেন

জুড়ী প্রতিনিধি :

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী আফসিন জান্নাত আরিয়ানা ‘ইংরেজী রচনা প্রতিযোগিতা’ ইভেন্টে উপজেলা ও জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করার পর সিলেট বিভাগীয় পর্যায়েও (সিলেট অঞ্চল) একই ধারাবাহিকতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আগামী (১৯ জানুয়ারী) সোমবার ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে তিনি অংশ নিবেন।