
নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় “জুড়ী মডেল একাডেমিতে” ২০২৫ ইং সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ ও মা সমাবেশে সভাপতিত্ব করেন জুড়ী মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে জুড়ী প্রেসক্লাবের সিনিয়র সদস্য হারিছ মোহাম্মদ, জুড়ী মডেল একাডেমীর সহকারী প্রধান শিক্ষক শফিক আহমেদ, অভিভাবক সদস্য কামরুল ইসলাম, বাবুল আহমেদ, জুড়ী মডেল একাডেমির সহকারী শিক্ষক আতিকুল ইসলাম, ওসমান হোসেন, এমদাদ হোসেন, রেজাউল করিম, সন্তোষ নায়েক, শিল্পী আক্তার, শিউলি আক্তার, লাকি আক্তার, মুক্তা আক্তার, শারমিন আক্তারসহ বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে জুড়ী মডেল একাডেমির কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :