
✍️ ইমতিয়াজ গফুর মারুফ
আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের এই সর্ববৃহৎ উৎসব আনন্দ, রঙ ও উদ্দীপনায় মুখরিত হয়ে উঠুক—এটাই আমাদের সবার অন্তরের একান্ত কামনা।
উৎসব একান্তই তাদের, আর আনন্দ হোক তাদের নিজস্ব ছন্দে। একজন দায়িত্বশীল প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাদের কাজ তাদের পাশে থাকা, তাদের স্বাধীনতায় সম্মান জানানো এবং আবহমানকালের অসাম্প্রদায়িক সম্প্রীতির সেতুটি অটুট রাখা। আনন্দ ভাগাভাগি করতে আমরা পুজোমণ্ডপে যাবো, শুভেচ্ছা বিনিময় করব; তবে আমাদের উপস্থিতি যেন তাদের উৎসবের স্বাচ্ছন্দ্য ও আনন্দে কোনো ধরনের অস্বস্তির কারণ না হয়, সেদিকে আমাদের থাকতে হবে সর্বোচ্চ সজাগ দৃষ্টি।
সবচেয়ে বড় কথা, পুজোমণ্ডপ কখনোই ভোট চাওয়ার মঞ্চ হতে পারে না—এই আঙিনা থাকুক তাদের প্রার্থনা আর উৎসবের আনন্দে মুখরিত।
আসুন, ধর্ম ও সংস্কৃতির সীমানা পেরিয়ে একে অপরের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হই। হাতে হাত রেখে নিশ্চিত করি একটি নিরাপদ, সুন্দর ও আনন্দঘন শারদীয় উৎসব।
আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের অগ্রীম শারদীয় শুভেচ্ছা। 🕊️
আপনার মতামত লিখুন :