সংসদ সদস্য জহরাত আদিব চৌধুরীসহ জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যারা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ / ১৫
সংসদ সদস্য জহরাত আদিব চৌধুরীসহ জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যারা

জুড়ী প্রতিনিধি :

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন মৌলভীবাজারের বড়লেখার কৃতিসন্তান ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরাত আদিব চৌধুরী এমপি।

প্রতিনিধিদলে মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা, প্রেস টিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন ও ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।

সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন—প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত; আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান; প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, মাহদী আমিন ও রেহান আসিফ আসাদ; পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম; যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ছাড়া পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমি এ. হোসেন সফরসঙ্গী হিসেবে রয়েছেন। প্রতিনিধি দলে জহরাত আদিব চৌধুরী এমপিও রয়েছেন।

সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানানো হয়েছে। ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেবেন।