
নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁওয়ে ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত নকআউট নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি হাজী মাসুম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সেলিম, জুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ গফুর মারুফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান, সাগরনাল ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইউনুস আলী, ফুলতলা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইফতিয়ার মনি, ফুলতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সম্পাদক হাবিবসহ যুবদল নেতৃবৃন্দ হাসমত আলী, আবদুল কালাম, জহিরুল ইসলাম পপলু, কিবরিয়া আহমেদ প্রমুখ।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আপনার মতামত লিখুন :