
নিজস্ব প্রতিবেদক :
সিনিয়র রিপোর্টার এসএম জুবায়ের: জাতীয় প্রেস ক্লাবে “The Mother of Democracy” সংগঠনের পরিচিত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৭ ই ফেব্রুয়ারি ২০২৬) গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের কবি নজরুল মিলনায়তনে “The Mother of Democracy — বেগম খালেদা জিয়া গণ অধিকার গণতন্ত্র পরিষদ” শিরোনামে একটি দোয়া মাহফিল ও পরিচিত সভা-২০২৬ আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে আগত বিশেষ অতিথি ও বিশিষ্ট বক্তারা নতুন এই সংগঠনটির আত্মপ্রকাশকে বাংলাদেশের গণতান্ত্রিক চর্চায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে অভিহিত করেন এবং মনে করেন এটি দেশের অভ্যন্তরেও ও প্রবাসেও সমানভাবে বিস্তার লাভ করবে।
সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের জন্য জীবনব্যাপী সংগ্রামের জন্য উচ্চ সম্মানে স্মরণ করেন। তারা বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান দেশ এবং বিশ্বের সকল গণতান্ত্রিক দেশগুলোর কাছে স্বীকৃত ও প্রশংসিত। জানা গেছে, বিভিন্ন সময় খালেদা জিয়াকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কর্তৃক “গণতন্ত্রের জননী” হিসেবে পুরস্কৃতও করা হয়েছে, যা তার অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।
সভায় প্রভাষক এম. এ. মজনু মিয়া (আঃ বারি সানজু) সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি ছিলেন মহিউদ্দিন খান মোহন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ আনিসুর রহমান, যিনি অনুষ্ঠানে সকল সদস্য ও নেতৃবৃন্দকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানান। এতে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, ড. মোঃ শাহজাহান, সংগঠনের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাধারণ সম্পাদক এম. এ. সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা এ্যাডভোকেট ইয়াসমিন রহমান বকুল, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, সুশাসন সম্পাদক শেখ মোঃ জুবায়ের এবং আরও অনেকে।
সভায় “The Mother of Democracy”-র ১১ দফা লক্ষ্য ও উদ্দেশ্য ঘোষণা করা হয়, যার মধ্যে মূল বিষয়গুলো ছিল: বেগম খালেদা জিয়ার নাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা, উত্তর ও দক্ষিণবঙ্গে বড় হাসপাতাল ও বৃদ্ধাশ্রম স্থাপন, শিক্ষাবৃত্তি ও উচ্চশিক্ষার সুবিধা প্রদান, দুঃস্থ, দরিদ্র, বিধবা ও এতিমদের সহায়তা, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতি, চাঁদাবাজি ও অশ্লীলতা নির্মূল, মাদক, গ্যাং অপরাধ ও শিশু পাচার প্রতিরোধ, চিকিৎসা সহায়তা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা — সহ বহু সামাজিক লক্ষ্য অন্তর্ভুক্ত।
বিশেষ করে বক্তারা বলেন, খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও তার জীবদ্দশায় গণতন্ত্রের জন্য লড়াইকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই সংগঠনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে নেতৃবৃন্দ সংগঠনের শপথ বাক্য পাঠ করেন এবং গণতান্ত্রিক অধিকার ও ন্যায্য ব্যবস্থার প্রতিরক্ষা-র অঙ্গীকার ব্যক্ত করেন।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বেগম খালেদা জিয়া সম্পর্কে নানা রাজনৈতিক ও সামাজিক আলোচনাও ঘটেছে, বিশেষ করে তার গণতন্ত্রের জন্য অবদান এবং রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা সংক্রান্ত সংবাদগুলো জাতীয় পর্যায়ে প্রচারিত হয়েছে।
আপনার মতামত লিখুন :