
✍️ ইমতিয়াজ গফুর মারুফ
একে একে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেলেন তাঁদের চিরস্থায়ী গন্তব্যে। এই শোক সামলানোর মতো কোনো সান্ত্বনা আমাদের কাছে নেই।
গত বৃহস্পতিবার আমরা হারিয়েছি আমাদের ফুলতলা বাজারের অত্যন্ত পরিচিত ও সৎ ব্যবসায়ী, সবার প্রিয় স্বজন আখমল আলী ভাইকে। তাঁর চলে যাওয়ার কষ্ট আর চোখের জল এখনও শুকায়নি, হৃদয়ের সেই ক্ষত কাটতে না কাটতেই আজ শনিবার দুপুরে খবর এলো আরেক প্রিয় মানুষকে হারানোর।
আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বিরইনতলা গ্রামের সাবেক ইউপি সদস্য জনাব আখলু মিয়ার জ্যেষ্ঠ সন্তান, মৌলভীবাজার জেলার স্বনামধন্য প্রথম শ্রেণির ঠিকাদার ও আমাদের এলাকার মুখ উজ্জ্বলকারী সফল ব্যক্তিত্ব আবদুল হাসিব বাচ্চু ভাই।
বৃহস্পতি থেকে শনিবার—এই স্বল্প সময়ে এমন দুজন মানুষকে হারিয়ে আজ পুরো এলাকা স্তব্ধ ও শোকাচ্ছন্ন। তারা কেবল সফল ব্যবসায়ী বা সম্মানিত ব্যক্তিত্বই ছিলেন না, ছিলেন আমাদের অত্যন্ত কাছের মানুষ, সুখ-দুঃখের সাথি ও বিপদের ভরসাস্থল। তাঁদের মুখের হাসিমাখা কথা আর পরোপকারী মনোভাব আমরা কোনোদিন ভুলতে পারব না।
মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আকুল প্রার্থনা—তিনি যেন আমাদের এই প্রিয় দুই ভাইকে ক্ষমার চাদরে ঢেকে নেন, তাঁদের সমস্ত নেক কাজগুলোকে কবুল করেন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন।
আল্লাহ তাআলা শোকসন্তপ্ত পরিবারদ্বয়কে এই অপরিসীম কষ্ট সহ্য করার মতো ধৈর্য (সবরে জামিল) দান করুন। সবাই আমাদের মরহুম দুই ভাইয়ের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন।
আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার শক্তি দান করুন।
আপনার মতামত লিখুন :