
জুড়ি প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল এলাকা থেকে ইয়াবা, স্বর্ণের চেইন ও মোটরসাইকেলসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
৫২ ব্যাটালিয়নের অধীনে জুড়ী উপজেলার ফুলতলা বিওপির একটি নিয়মিত টহলদল শনিবার ২৫ এপ্রিল সন্ধ্যায় সীমান্ত পিলার ১৮১৭ এর নিকট থেকে মধ্যে বটুলী গ্রামের মৃত শমশের আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪৫) এবং একই গ্রামের মৃত ফাতির আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪৩) কে আটক করেছে বিজিবি। আটককৃতদের কাছ থেকে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৪ লক্ষ ৮০ হাজার ৬শ টাকা।
বিজিবি জানায়, আটককৃত দুই ব্যক্তি মূলত ইয়াবা কারবারি। তারা স্বর্ণের চেইন প্রদানের মাধ্যমে ভারত থেকে সমপরিমাণ ইয়াবা কিনে আনত।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আতাউর রহমান সুজন বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামীসহ জব্দকৃত মালামাল জুড়ী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :