ফুলতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে জামাল উদ্দিন সেলিমের প্রার্থী হওয়ার গুঞ্জন


প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৭:৫৩ পূর্বাহ্ণ / ১২
ফুলতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে জামাল উদ্দিন সেলিমের প্রার্থী হওয়ার গুঞ্জন

নিজস্ব প্রতিবেদক :

জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। স্থানীয় বিভিন্ন মহলে জোর গুঞ্জন উঠেছে, আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারেন পরিচিত মুখ জামাল উদ্দিন সেলিম।
ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকা ও চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে চলছে আলোচনা। স্থানীয়দের একাংশ বলছেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক,সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে জামাল উদ্দিন সেলিমের নাম আলোচনায় এসেছে।
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি জামাল উদ্দিন সেলিম। তবে রেপটর টিভিকে তিনি জানান,সকলের সমর্থন থাকলে প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে..