আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর


প্রকাশের সময় : আগস্ট ৩, ২০২৪, ৮:৪৪ পূর্বাহ্ণ / ৩৫৩
আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

 

কোটা সংস্কার আন্দোলন ঘিরে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ নির্দেশ দেন তিনি।


এর আগে বৈঠকে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন সরকারপ্রধান৷

চলমান পরিস্থিতির মধ্যে শনিবার বেলা ১১টার দিকে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠকে বসেন শেখ হাসিনা।


  
রোববার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় গণভবনে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।