
নিজস্ব প্রতিবেদক :
“আল্লাহর আইন সৎ লোকের শাসন চাই” স্লোগানে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলতলা ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ রমজান ২০২৬ ইং তারিখে ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ফরিদ উদ্দিন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর ও জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মাওলানা আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব আব্দুল হাই হেলাল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার মোস্তাকিম আলী, ফুলতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ, ফুলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সেলিম, ফুলতলা শ্রমিক কল্যাণের সভাপতি নুরুল ইসলাম সোহেল, ফুলতলা যুব বিভাগের সভাপতি আব্দুল মুমিন, ফুলতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তজমুল আলী, আলহাজ্ব মো. আলাউদ্দিন, ইসমাইল আলী এবং জেলা কলেজ কার্যক্রম সম্পাদক তারেক মিয়াসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মাহে রমাদানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শতাধিক মুসল্লির উপস্থিতিতে ফুলতলা হাই স্কুল মাঠ মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় স্কুল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকল স্বেচ্ছাসেবককে আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানানো হয়। শেষে মহান আল্লাহ তাআলার কাছে সকলের মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
আপনার মতামত লিখুন :