
নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নে গলায় দড়ি দিয়ে নজরুল মিয়া নামে এক প্রবাসফেরত যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাত আনুমানিক আড়াইটার দিকে নিজ ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত নজরুল মিয়া সাগরনাল ইউনিয়নের দক্ষিণ-পূর্ব সাগরনাল (গাংগেরফুল) গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয়দের সূত্রে আরও জানা যায়, নজরুল মিয়া প্রায় দেড় মাস আগে কাতার থেকে দেশে ফিরে আসেন। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :