শহীদ ওসমান হাদীর স্মৃতিতে মৌলভীবাজারের জুড়ীতে গ্রাফিতি অঙ্কন


প্রকাশের সময় : জানুয়ারি ১৫, ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ / ২৪
শহীদ ওসমান হাদীর স্মৃতিতে মৌলভীবাজারের জুড়ীতে গ্রাফিতি অঙ্কন

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুড়ী উপজেলার উদ্যোগে শহীদ ওসমান হাদীর স্মৃতি সংরক্ষণ ও তরুণ প্রজন্মের মাঝে তাঁর সংগ্রামী আদর্শ ছড়িয়ে দিতে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় একটি গ্রাফিতি অঙ্কন করা হয়েছে।
গ্রাফিতিটি অঙ্কন কার্যক্রমের নেতৃত্ব দেন ছাত্র প্রতিনিধি আমির হামজা ও রিয়াদুল ইসলাম সুফিয়ান। এই সময় আরো উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি আফজাল হাসান, তারেক আহমেদ, নাঈম আহমেদ সহ আরে অনেকে।
গ্রাফিটিতে শহীদ ওসমান হাদীর দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম, ছাত্রদের ন্যায়ের আন্দোলনে তাঁর অমর ভূমিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষণীয় বার্তা তুলে ধরা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, “শহীদ ওসমান হাদীর আত্মত্যাগ ও ন্যায়বোধকে স্মরণে রাখাই আমাদের নৈতিক দায়িত্ব। গ্রাফিতি একটি শক্তিশালী অনির্বচনীয় মাধ্যম—যার মাধ্যমে তরুণদের সামনে সত্য, সাহস ও প্রতিরোধের ইতিহাস তুলে ধরা সম্ভব।”
প্রতিনিধিরা ভবিষ্যতেও শহীদ হাদীসহ আন্দোলনের শহীদদের স্মরণে এবং শহীদ শরিফ ওসমান বিন হাদীর বিচারের দাবিতে আরো  কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুড়ী, মৌলভীবাজার।