
জূড়ী প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে এক মা ও তার শিশুপুত্রের রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—উত্তর বড়ডহর গ্রামের কতুব উদ্দিনের স্ত্রী মরিয়ম আক্তার (২৫) এবং তার চার বছর বয়সী ছেলে আয়ান মোহাম্মদ তোহা।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে এ মর্মান্তিক ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মা ও ছেলেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম চলছে।
আপনার মতামত লিখুন :