জুড়ীর সাগরনালে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান মজিদিয়া ফুলতলী দারুল কেরাত মডেল মাদ্রাসা।


প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ণ / ১৩৮
জুড়ীর সাগরনালে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান মজিদিয়া ফুলতলী দারুল কেরাত মডেল মাদ্রাসা।

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের বড়ডহর হাফিজিয়া বাজারে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান মজিদিয়া ফুলতলী দারুল কেরাত মডেল মাদ্রাসা।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মাদ্রাসার কার্যক্রম সংক্রান্তে ও নতুন অফিস রুম উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর শহিদুল ইসলাম পাবেল। সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন হাফিজি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়া বাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লিয়াকত আলী খান।
বিশেষ অতিথি ছিলেন শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সাগরনাল ইউনিয়নের সাবেক মেম্বার তৈমুছ আলী, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাজী লুৎফর রহমান, জুড়ী মানবিক সোসাইটির উপদেষ্টা ডা. নজরুল ইসলাম, বাবুল আহমদ বাবুল মাদ্রাসার সুপার মাওলানা নজরুল ইসলাম কামিছ, এবং সাধারণ সম্পাদক ইদ্রিস আলীসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ইসলামী শিক্ষার প্রচারে এই মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষায় গড়ে তুলতে এই প্রতিষ্ঠান সহায়ক হবে। আমরা মাদ্রাসার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি