জুড়ীর ফুলতলা বাজারে ‘মদিনা ড্রাইভিং ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন


প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৫, ৩:০৩ অপরাহ্ণ / ১০৯
জুড়ীর ফুলতলা বাজারে ‘মদিনা ড্রাইভিং ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :

পেশাদার ও দক্ষ চালক তৈরির লক্ষ্য নিয়ে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা বাজারে আজ, ৭ ডিসেম্বর রবিবার, আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল মদিনা ড্রাইভিং ট্রেনিং সেন্টার।
বাদ মাগরিব এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। এতে ফুলতলা বাজারের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদিনা ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পরিচালক জিয়াউর রহমান জনি, ফুলতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম শাইখুল ইসলাম সাদী, ফুলতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ মিয়া-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনার পর বিশেষ দো’আ ও ফিতা কাটার মাধ্যমে ট্রেনিং সেন্টারটির উদ্বোধন করা হয়। দো’আ পরিচালনা করেন ফুলতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম শাইখুল ইসলাম সাদী। বক্তারা আশা প্রকাশ করেন যে, এই প্রতিষ্ঠানটি এলাকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।