পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের কৃতি সংবর্ধনা সম্পন্ন


প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৫, ৬:১৮ পূর্বাহ্ণ / ১১৭
পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের কৃতি সংবর্ধনা সম্পন্ন

জুড়ী প্রতিনিধি :

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গত বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ইংরেজি তারিখে জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পর্তুগাল প্রবাসী শিক্ষানুরাগী মাহবুব হাসান সাচ্চু সাহেবের সার্বিক সহযোগিতায় কলেজ কনফারেন্স রুমে এই মনোজ্ঞ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানের প্রাথমিক কার্যক্রম শুরু হয় পবিত্র আল-কোরআন তেলাওয়াতের মাধ্যমে।
​শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এর স্বনামধন্য অধ্যক্ষ জনাব তাজুর রহমান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের সঞ্চালনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী জামিল উদ্দিন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাজার আহমদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা লিয়াকত আলী খান সাহেব।
​বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শিলুয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শ্রী গোপাল চন্দ্র ধর।
​আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​জনাব আবুল কাশেম (সহকারী প্রধান শিক্ষক, শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ)
​শ্রী সুব্রত দেব দিপু (স্বাধীকারী, আর এস কম্পিউটার)
​জনাব মাওলানা কামরুল ইসলাম (প্রতিষ্ঠাতা পরিচালক, জুড়ী মানবিক সোসাইটি)
​জনাব আব্দুল্লাহ ইমন (প্রতিষ্ঠাতা পরিচালক, মেমোরিয়াল একাডেমি মাগুরা)
​জনাব শহিদুর রহমান পাবেল (এসআই, বাংলাদেশ পুলিশ)
​জনাব আলীম উদ্দিন (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক)
​এছাড়াও, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও প্রভাষকদের মধ্যে শ্রী হেমন্ত কুমার বারই, জনাব মুবিন উদ্দিন, শ্রী প্রদীপ কুমার দাস, শ্রী শিবানী দে, জনাব মাওলানা মিছবাহ উদ্দিন, জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম, মো জাহিদুল ইসলাম এবং প্রভাষক আব্দুর নূর (বাংলা), কামরুল ইসলাম (আইসিটি), মনোয়ার হোসাইন (সমাজবিজ্ঞান), সাঈদা ইসলাম (পৌরনীতি) ও মাওলানা মুক্তার হোসাইন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) উপস্থিত ছিলেন।
​শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। বক্তারা বলেন, শুধু ভালো ফল নয়, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। কৃতি শিক্ষার্থীদের এমন সংবর্ধনা ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদেরও ভালো ফল করতে উৎসাহিত করবে।
​পরিশেষে অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ জনাব তাজুর রহমান সাহেব সমাপনী বক্তব্য রাখেন। তিনি প্রবাসী মাহবুব হাসান সাচ্চু সাহেবকে ধন্যবাদ জানান এবং কৃতি শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর প্রধান অতিথি মাওলানা লিয়াকত আলী খান সাহেব দোয়া পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।